পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নারীসহ ১৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৩, ১৫:১৫আপডেট : ১৮ জুন ২০২৩, ১৫:১৫

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ৫ নারীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন। কালার কাহার শহরের কাছে ইসলামাবাদ-লাহোর মোটরওয়েতে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।   

ডনের খবরে বলা হয়, ঝাংগামী বাসটি যখন কালার কাহারের মধ্য দিয়ে যাচ্ছিল তখন এর চালক ‘ব্রেক ফেইল’ করেন। পরে বাসটি দুটি গাড়ি ও একটি ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়।

পুলিশ জানায়, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। দুর্ঘটনার পর মোটরওয়ের দুটি লেন যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারিতে কালার কাহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। সেবার বড়যাত্রী বহনকারী একটি বাস দুটি গাড়ি এবং একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গভীর খাদে পড়ে যায়। এতে নারী, শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়। আহত হন ৬৪ জন। পরে জানা যায়, বাসের টায়ার ফেটে যাওয়ায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

সূত্র: দ্য ডন

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম