পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচি: রুশ নাগরিকের ওপর সিউলের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৩, ১৬:৩০আপডেট : ২৯ জুন ২০২৩, ১৮:২২

উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া। সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।  

মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের একজন সাবেক দক্ষিণ কোরিয়ার নাগরিক চোই চোন গন। বর্তমানে তিনি রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করেছেন। তার দুটি প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞায় পড়েছে। অপর ব্যক্তি উত্তর কোরিয়ার নাগরিক। উত্তর কোরিয়ার ওই ব্যাংক কর্মকর্তা চোইকে সাহায্য করেছিলেন।  

চোইয়ের বিরুদ্ধে রাশিয়ার নাগরিকত্ব অর্জনের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়ার অবৈধ আর্থিক কর্মকাণ্ডে সহায়তা করার অভিযোগ রয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রথমবারের মতো আমাদের সরকার কোরিয়ান বংশোদ্ভূত একজন ব্যক্তির ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিবৃতি অনুসারে, মঙ্গোলিয়ায় চোই একটি উত্তর কোরিয়ার ফ্রন্ট কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিষ্ঠানটি পিয়ংইয়ংকে তার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির জন্য অর্থায়ন নিশ্চিত করতো।

২০১৯ সালে কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যাওয়ার পর থেকে উত্তর কোরিয়া সামরিক উন্নয়নে মনযোগী হয়েছে। পারমাণবিক অস্ত্রে সজ্জিত দেশটি একাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এতে সিউল এবং দক্ষিণের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তরের উত্তেজনা চরমে পৌঁছেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক