মিয়ানমারে বিমান হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৩, ১৭:৩০আপডেট : ২৯ জুন ২০২৩, ১৭:৩০

মিয়ানমারের একটি গ্রামে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। উত্তর সাগাইং অঞ্চলের নিয়াং কোন গ্রামে একটি সামরিক জেট থেকে এই হামলা চালানো হয়।

২০২১ সালে একটি অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। জাতিগত বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে জান্তা সরকার। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে দেশজুড়ে গঠন হয়েছে কয়েক ডজন নতুন বাহিনী।

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গ্রাম ধ্বংস এবং বিরোধীদের ওপর নির্যাতনের অভিযোগ অনেক আগে থেকেই করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

গ্রামের একজন অভ্যুত্থান বিরোধী যোদ্ধা কো জাও টুনের বলেন, ‘একটি সামরিক জেট নিয়াং কোন গ্রামে তিনটি বোমা ফেলেছে।’

তিনি বলেন, ‘আমাদের এখানে কোনও যুদ্ধ ছিল না। তারপরও তারা গ্রামে বোমা ফেলতে এসেছিল। হামলায় ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে ১১টি বাড়ি৷’

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, লোকেরা ধ্বংসাবশেষ থেকে আগুন নিভানোর কাজ করছে। একটি বড় ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড  

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম