চীনে টানা বৃষ্টি-ভূমিধসে ১৫ মৃত্যু, দুর্যোগ মোকাবিলার নির্দেশ শি’র

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২৩, ১৫:৪৮আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৭:১৪

চীনের দক্ষিণ-পশ্চিমঞ্চলে দেখা দিয়েছে প্রবল বর্ষণ ও ভূমিধস। টানা বৃষ্টিতে নাকাল জনজীবন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া বুধবার জানিয়েছে, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও চারজন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সিনহুয়া জানায়, গত সোমবার থেকে শুরু হওয়া মষুলধারে বৃষ্টিতে বুধবার সকাল পর্যন্ত দক্ষিণ পশ্চিম চংকিং পৌরসভায় ১৫ জন মারা গেছেন।

মঙ্গলবার মধ্য ও দক্ষিণ-পশ্চিম চীনের বিশাল অংশজুড়ে সৃষ্ট দুর্যোগের জন্য সতর্কতা জারি করে প্রশাসন। এর মধ্যেই হতাহতের বিষয়টি সামনে এলো।

দুর্যোগপূর্ণ এলাকায় জনগণের সুরক্ষায় সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 

শি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় কর্মকর্তাদের নেতৃত্ব দিতে হবে সামনে থেকে। জনগণের নিরাপত্তার পাশাপাশি সম্পদ রক্ষা করতে হবে। যতটা সম্ভব ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে।

প্লাবিত এলাকায় উদ্ধার তৎপরতা, ছবি: এপি

আকস্মিক বন্যায় গুরুত্বপূর্ণ পথ-ঘাট তলিয়ে চলা ফেরায় চরম ভোগান্তি দেখা দিয়েছে। এদিকে পার্শ্ববর্তী সিচুয়ান প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে প্রবল বর্ষণের কারণে ৪ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি অবনতি হওয়ায় ৮৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এই সপ্তাহে কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক