কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন

নেপালের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তিতে সম্মত বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৩, ২০:১৫আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২০:১৫

নেপালের কাছ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য ২৫ বছর মেয়াদি একটি চুক্তিতে সম্মত হয়েছে বাংলাদেশ। রবিবার (৯ জুলাই) নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুতের মূল্য নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও চুক্তির মেয়াদের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছেন।

নেপাল ইলেক্ট্রিসিটি অথরিটি (এনইএ)-এর ব্যবস্থাপনা পরিচালক কুল মান ঘিসিং বলেছেন, আমরা বাংলাদেশের সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ বিক্রয় চুক্তিতে সই করতে সম্মত হয়েছি। বাংলাদেশি পক্ষের কাছে দেওয়া আমাদের প্রস্তাবের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ।

কাঠমান্ডু পোস্ট লিখেছে, বাংলাদেশের সঙ্গে যে সমঝোতা হয়েছে— তা ভারতের সঙ্গে আন্তঃসরকার বিদ্যুৎ বাণিজ্যচুক্তির মতোই। ৩১ মে থেকে ৩ জুন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের ভারত সফরে এই চুক্তি হয়েছে।

এনইএ-এর বিদ্যুৎ বাণিজ্য পরিচালক প্রবাল অধিকারী বলেছেন, বিদ্যুৎ খাতের অনিশ্চয়তার কথা তুলে ধরে নেপালের প্রস্তাবে বাংলাদেশি কর্মকর্তারা নবায়নের সুযোগ রেখে পাঁচ বছর মেয়াদি চুক্তির পক্ষে ছিলেন।

কিন্তু ঘিসিং বলছেন, শেষ পর্যন্ত বাংলাদেশ ২৫ বছরের চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তিটি এখনও সই হয়নি। আমরা মূল্য বাদে অন্য সব বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছি।

নেপালের এই বিদ্যুৎ ভারতীয় ভূখণ্ড হয়ে বাংলাদেশ পৌঁছাবে। বিষয়টি চূড়ান্ত হবে নেপাল,ভারত ও বাংলাদেশ ত্রিপক্ষীয় চুক্তি সইয়ের পর।  

এনইএ কর্মকর্তারা জানিয়েছেন, মূল্য বাদে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিল বাংলাদেশ। চুক্তির কারিগরি ও বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে।

কাঠমান্ডু পোস্ট বলছে, রফতানিকৃত বিদ্যুতের মূল্য নিয়ে নেপালের উন্মুক্ত মনোভাব হয়েছে বলে মনে হচ্ছে।

ঘিসিং বলেছেন, বন্ধুত্বের নিদর্শন হিসেবে আমরা একটি ভালো দাম প্রস্তাবের পরিকল্পনা করছি। কারণ, এটি হবে এক সরকারের সঙ্গে আরেক সরকারের চুক্তি। এ ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান বিদ্যুতের দাম হতে পারে একটি নমুনা। কিন্তু আমরা এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারিনি।

প্রবাল অধিকারীর মতে, সঞ্চালন ফি ও সার্ভিস ফি বাংলাদেশ সরাসরি ভারতীয় এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড (এনভিভিএন)-কে প্রদান করবে। এ ক্ষেত্রে সঞ্চালন ফি ভারতীয় বিদ্যুৎ ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে যা নিচ্ছে তার সমান হবে।

প্রবাল অধিকারী বলেন,  প্রস্তাবিত বিদ্যুৎ বিক্রয় চুক্তির খসড়াতে উল্লেখ করা হয়েছে— ভারতের উন্মুক্ত প্রবেশগম্যতার নিয়ম অনুযায়ী সঞ্চালন ফি ধার্য করা হবে। ভারতে যে হারে সঞ্চালন ফি ধার্য করা হচ্ছে, সে অনুসারে বাংলাদেশ প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ভারতীয় মুদ্রায় ৪০-৫৫ পয়সা পরিশোধ করা লাগতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের নিয়ন্ত্রকের অনুমোদন পাওয়ার জন্য ভারতীয় কোম্পানিরে প্রচেষ্টার জন্য বাংলাদেশি কোম্পানিগুলোকে পরিষেবা ফিও প্রদান করা লাগতে পারে।

প্রবাল অধিকারী বলছেন, পরিষেবা ফি প্রতি ইউনিটে ভারতীয় মুদ্রায় ৪ থেকে ৭ পয়সা হতে পারে। ভারতের আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্যের সংশ্লিষ্ট সংস্থা এনভিভিএন এই পরিষেবা সংগ্রহের দায়িত্বে থাকবে।

বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় বিদ্যুৎ চুক্তির অংশ হবে এনভিভিএন। এই চুক্তির আওতায় নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করা হবে। বাংলাদেশ ও নেপাল বিদ্যুতের মূল্য নিয়ে সম্মত হলে ত্রিপক্ষীয় চুক্তির পথ সুগম হবে।

মে মাসের মাঝামাঝিতে ঢাকায় অনুষ্ঠিত জ্বালানি সচিব পর্যায়ে যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠকে বাংলাদেশ ও নেপাল ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরে সম্মত হয়। এই চুক্তিটি হবে নেপালের এনইএ, বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের এনভিভিএন-এর মধ্যে।

কাঠমান্ডু পোস্ট লিখেছে, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ বাণিজ্য সহজতর করতে প্রস্তুতির কথা জানিয়েছে ভারত। দাহালের ভারত সফরের সময় নয়াদিল্লি এই ইচ্ছার কথা স্পষ্টভাবে প্রকাশ করেছে।

২ জুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য সহজতর করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। নেপাল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

এনইএ কর্মকর্তা ঘিসিং বলেছেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ বাণিজ্য সহজ করতে ভারতও সম্মত হয়েছে।

নেপালি সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে, উচ্চ-ভোল্টেজের বহরমপুর-ভেড়ামারা আন্তঃসীমান্ত সঞ্চালন লিঙ্কের মাধ্যমে বিদ্যুৎ রফতানির অনুমতি দিতে ভারতকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ-নেপাল।

এছাড়া এনইএ ৫২ দশমিক ৪ মেগাওয়াটের লিখু-৪ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করার অনুমতি দেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি