দ. কোরিয়ায় প্রবল বর্ষণে তলিয়ে গেলো টানেল, দেশজুড়ে ২৮ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২৩, ০৮:৪৭আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১২:৩১

ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে নাজেহাল দক্ষিণ কোরিয়ার জনজীবন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। একটি প্লাবিত ভূগর্ভস্থ টানেলে আটকে থাকা বাস থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে গত কয়েকদিনে দেশজুড়ে ২৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে সরকার।

ওসোং শহরের কর্তৃপক্ষ রবিবার (১৫ জুলাই) ইয়োনহাপ বার্তা সংস্থাকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ওই টানেলের ভেতর থেকে ৬ জনের মৃতদেহ বের করেছে।

আগের দিন শনিবার পর্যন্ত টানা তিন দিনের বৃষ্টিতে পার্শ্ববর্তী মিহো নদীর তীরের একাংশ ধসে পড়ে। এতে চার লেনের আন্ডারপাসটি তলিয়ে গেলে অনেক গাড়ি আটকা পড়ে। পানি দ্রুত গতিতে ভেতরে ঢুকে পড়ায় ভেতরে থাকা মানুষজন বের হওয়ার সময় পায়নি। শনিবার প্রবল স্রোতে ওই টানেলে বাসসহ ১৫টি গাড়ি আটকা পড়েছিল। এই ঘটনায় ১১ জন নিখোঁজ হন।

পানিতে তলিয়ে গেছে টানেল, ভেতরে আটকা থাকা মানুষের সন্ধান চালাচ্ছে উদ্ধারকারীরা, ছবি: রয়টার্স

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একজন ইয়োনহাপ সংবাদমাধ্যমকে জানান, ‘পানি যখন টানেলের মুখে প্রবেশে করতে থাকে তখন ভেতরে অনেক গাড়ি ছিল। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ কেন টানেলের মুখ দ্রুত বন্ধ করে দেয়নি আমি বুঝতে পারছি না।’

গত ৯ তারিখ থেকে দক্ষিণ কোরিয়ার অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। প্রবল স্রোতে অনেক ঘর-বাড়িতে নরম কাদা মাটি ঢুকে পড়েছে। এতে আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেক বাসিন্দা।

দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, বৃষ্টির কারণে প্রায় সাড়ে ৫ হাজার মানুষকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার সকালে উত্তর চুংচেং প্রদেশের গোয়েসান বাঁধের পানি উপচে পড়ে। এতে নিম্নাঞ্চলের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নিদের্শ দেওয়া হয়।

খারাপ আবহাওয়ায় বিঘ্নিত হচ্ছে বিমান চলাচল। এখন পর্যন্ত ২০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ভারী বৃষ্টি ও বন্যার কারণে কিছু বুলেট ট্রেনের শিডিউলেও বিপর্যয় দেখা দিয়েছে। ঝুঁকি থাকায় প্রায় ২০০ গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম