সীমান্ত অতিক্রম করা মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৩, ১৭:০৩আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৭:০৩

সীমান্ত অতিক্রম করায় এক মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার জাতিসংঘের একটি সংস্থা এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বিষয়টি জানা গেছে।

জাতিসংঘ কমান্ড বেসামরিকীকরণ ও যৌথ নিরাপত্তা অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। এই অঞ্চলটি উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে। সংস্থাটি জানিয়েছে, উত্তর কোরিয়ায় আটক হওয়া ব্যক্তির বৈধ অনুমতি ছিল না।

সংস্থাটি বলেছে, অনুমতি না থাকা এক মার্কিন নাগরিক সামরিক সীমানা রেখা অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশ করেছে। আমরা ধারণা করছি তাকে উত্তর কোরিয়ার কাস্টডিতে রাখা হয়েছে। বিষয়টি সমাধানে আমরা কাজ করছি।

বেসামরিকীকরণ অঞ্চলটি দুই কোরিয়ার সীমান্ত হিসেবে কাজ করে এবং বিশ্বের মধ্যে অন্যতম সুরক্ষিত অঞ্চল। 

এখানে স্থল মাইন পুঁতে রাখা আছে, চার পাশে বৈদ্যুতিক ও কাঁটাতারের বেড়া এবং নজরদারি ক্যামেরা স্থাপন করা আছে। রয়েছে সশস্ত্র রক্ষী, যাদের দিনের ২৪ ঘণ্টা সতর্ক থাকার কথা।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম