আটক সেনা ইস্যুতে ফোন কলে সাড়া দিচ্ছে না উত্তর কোরিয়া: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৩, ১৭:১৩আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৭:২৫

কঠোর সুরক্ষিত সীমানা অতিক্রম করে উত্তর কোরিয়ায় আটক হওয়া মার্কিন সেনার মুক্তির বিষয়ে আলোচনার চেষ্টায় যুক্তরাষ্ট্রের ফোন কলে সাড়া দিচ্ছে না পিয়ংইয়ং। বৃহস্পতিবার (২০ জুলাই) ওয়াশিংটনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার ট্রাভিস কিং নামের মার্কিন সেনা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করা বেসামরিকীকরণ অঞ্চল অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন। জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছিল, তাকে সম্ভবত আটক করে কাস্টডিতে নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, পেন্টাগনের পক্ষ থেকে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। এখন পর্যন্ত এসব যোগাযোগের কোনও সাড়া পাওয়া যায়নি।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে ট্রাভিস কিংয়ের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। তিনি কী অবস্থায় আছেন তা সম্পর্কেও কিছু জানা যায়নি। তিনি পক্ষ বদল করেছেন কিংবা উত্তর কোরিয়া থেকে ফেরত আসার ক্ষেত্রে আশাবাদী তাও স্পষ্ট নয়।

বিশেষজ্ঞরা বলছেন, নিম্ন সারির একজন সেনা সদস্য হওয়ার কারণে তাকে ঘিরে প্রপাগান্ডা ও গোয়েন্দা মূল্য খুব কম। এর ফলে উত্তর কোরিয়া হয়তো তাকে মুক্তি দিতে পারে। তবে তার পরিণতি কী হবে তা এখনও অনিশ্চিত।

এমন সময় এই ঘটনা ঘটলো যখন উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। গত কয়েক বছর ধরেই দুই দেশের সম্পর্কে টানাপড়েন বিরাজ করছিল। নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়ংইয়ং ক্রমাগত পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম