মণিপুরে যৌন হামলায় অভিযুক্তের বাড়িতে আগুন দিলেন নারীরা

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২৩, ২৩:১৯আপডেট : ২১ জুলাই ২০২৩, ২৩:১৯

ভারতের উত্তর পূর্বাঞ্চলের মণিপুরে নারীরা আদিবাসী নারীদের ওপর যৌন হামলায় অভিযুক্ত এক ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছেন। শুক্রবার রাজ্য পুলিশ এই তথ্য জানিয়েছে। যৌন হামলার ঘটনাটি ভারতজুড়ে বিক্ষোভের সূত্রপাত ঘটিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই খবর জানিয়েছে।

সম্প্রতি ভারতের মণিপুর রাজ্যে দুই নারীকে নগ্ন করে গ্রামে ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, নগ্ন অবস্থায় দুই নারী গ্রামে হাঁটছেন। তাদের ঘিরে রেখেছে একদল পুরুষ। যৌন নিপীড়নের ঘটনাটি ঘটেছিল দুই মাস আগে।

শুক্রবার পুলিশ জানিয়েছে, ওই বাড়ির মালিকের বিরুদ্ধে দুই আদিবাসীকে টেনে-হিঁচড়ে রাস্তায় নেওয়া এবং সংঘবদ্ধ ধর্ষণের উসকানি ও নগ্ন করে গ্রামে ঘোরানোর কাজে উসকানি দিয়েছে।

ইম্ফলের সিনিয়র পুলিশ হেমন্ত পান্ডে বলেন, স্থানীয় নারীরা অভিযুক্তের বাড়িতে ঢিল মেরেছ এবং আগুন দিয়েছে। আমরা তাদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অনুরোধ করেছি। আমরা তাদের মনের ক্ষোভ বুঝতে পারছি।

যৌন হয়রানির ঘটনার মূল অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটির নিন্দা ও কঠিন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে যৌন হয়রানির ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আরও ৩০ জনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

/এসএইচ/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী