চীনের অভিজাত পারমাণবিক বাহিনীতে রদবদল

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৩, ১৬:৩৮আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৬:৩৮

চীনের অভিজাত পারমাণবিক অস্ত্রাগার পরিচালনা বাহিনীতে বড় ধরনের রদবদল এনেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (০১ আগস্ট) এই সেনা ইউনিটের দুই নেতাকে বদল করা হয়েছে। ধারণা করা হচ্ছে  এটি একটি শুদ্ধি অভিযান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্স ইউনিটের প্রধান জেনারেল লি ইউচাও ও তার ডেপুটি কয়েক মাস ধরে নিখোঁজ। তাই সাবেক ডেপুটি নৌবাহিনী প্রধান ওয়াং হাউবিন ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জু শিশেংকে স্থলাভিষিক্ত করা হয়েছে। এক দশকের মধ্যে বেইজিংয়ের সামরিক নেতৃত্বে এটিই সবচেয়ে বড় পরিবর্তন।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ফেলো লাইল মরিস বলেন, এটি ছিল চীনের সর্বশেষ শুদ্ধিকরণ। চীন কয়েক দশকের মধ্যে পারমাণবিক কৌশলে পরিবর্তন আনছে।

মরিস আরও বলেছেন, পিএলএ-তে নিজের নিয়ন্ত্রণ আরও সুসংহত করেছেন শি। কিন্তু তা একেবারে শেষ হয়ে যায়নি। কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি এখনও বাহিনীর দুর্নীতি নিয়ে চিন্তিত। নিরঙ্কুশ আনুগত্য এখনও অর্জিত হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।

চীনের শীর্ষ সামরিক কমান্ডা কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হলেন শি জিনপিং।

 

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম