মাদক মামলায় সিঙ্গাপুরে ১০ দিনের ব্যবধানে তিন মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৩, ১৬:১০আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৬:১০

মাদক মামলায় ১০ দিনের ব্যবধানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিঙ্গাপুর। সবশেষ বুধবার ৫৪ গ্রাম হেরোইন পাচারের দায়ে ৩৯ বছর বয়সী এক নাগরিককে ফাঁসি কার্যকর করা হয়।

সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো বৃহস্পতিবার জানায়, সাজা কার্যকর করা ব্যক্তির নাম মোহামেদ শালেহ আব্দুল লতিফ। মালয় জাতিগোষ্ঠীর শালেহ ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করতেন। চাঙ্গি কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।

ব্যুরো বলেছে, জব্দ করা হেরোইন ৬০০ জনের বেশি মাদক সেবনকারীকে সরবরাহ করার জন্য যথেষ্ট।

মোহামেদ শালেহের ফাঁসি কার্যকর হওয়ার মাত্র কয়েকদিন আগে সারিদেউই বিনতে জামানি নামে ৪৫ বছর বয়সী এবং মোহাম্মদ আজিজ বিন হুসেন নামে ৫৭ বছর বয়সী দুই ব্যক্তিকে মাদক পাচারের দায়ে মৃত্যুদণ্ড দেয় সিঙ্গাপুরের আদালত।

অপরাধের কঠোর শাস্তি দেওয়ার জন্য পরিচিত সিঙ্গাপুর। কোভিড-১৯ মহামারির কারণে দেশটিতে মৃত্যুদণ্ড দুই বছর বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে মাদকের অপরাধে বিদেশিসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেয় দেশটি। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির আইনে যে কেউ ৫০০ গ্রামের বেশি গাঁজা এবং ১৫ গ্রাম হিরোইন পাচারের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।

সূত্র: আল জাজিরা

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম