অস্ত্র কারখানা পরিদর্শনে কিম, উৎপাদন বাড়ানোর তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৩, ১৩:৪০আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৩:৫২

উত্তর কোরিয়ার কয়েকটি বড় অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এসব কারখানা পর্যবেক্ষণের পর আরও অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন পুতিনের এই ঘনিষ্ঠজন। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

উ. কোরিয়ায় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে চীন ও রাশিয়ার প্রতিনিধি দল অংশ নেওয়ার কিছুদিন পর তিনি কারখানাগুলোয় পরিদর্শনে বের হন। তিনদিন এই কারখানাগুলো ঘুরে দেখেন। যেখানে ক্রুজ ক্ষেপণাস্ত্র, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন হয়ে থাকে।

কেসিএনএ'র প্রতিবেদনে বলা হয়েছে, কিম সামরিক ড্রোনের ইঞ্জিন তৈরি ও সুপার লার্জ ক্যালিবার মাল্টিপল রকেট লঞ্চার কারখানা পরিদর্শন করেছেন। ইঞ্জিনের ক্ষমতা ও উৎপাদন বাড়ানোর তাগিদ দেন। পাশাপাশি ছোট ছোট অস্ত্রগুলো আধুনিকরণে মনোযোগের জোর দেন তিনি।

অস্ত্র উৎপাদন ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা রয়েছে জাতিসংঘের। উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যাচ্ছে কিম প্রশাসন। দেশটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহায়তায় দিচ্ছে। যদিও বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম