ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৩, ১৬:৪৫আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৬:৪৫

দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাখা হয়েছে ‘অ্যাটক’ কারাগারে। কিন্তু তাকে আদিয়ালা কারাগারে স্থানান্তরে সোমবার ইসলামাবাদ আদালতে আবেদন জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনাসফ (পিটিআই)। সামজিক ও রাজনৈতিক অবস্থার কথা বিবেচনা করে দ্রুত এ-শ্রেণির সুবিধা দেওয়া উচিত মনে করেন পিটিআইয়ের নেতারা।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ইমরান খান ধনী পরিবারের সন্তান। তার শিক্ষা, চলাফেরা ও সামাজিক ও রাজনৈতিক অবস্থানের কারণে উন্নত জীবন যাপনে অভ্যস্ত। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্মাতক করেন। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন তিনি।

আরও পড়ুন: ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে?

সবদিক বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রীকে এ ক্যাটাগরি সুবিধা দেওয়ার আবেদন জানানো হয়েছে। তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট আদালত দোষী সাব্যস্ত হন ইমরান খান। কিন্তু সবগুলো অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। রায়ে বিচারক বিচারক হুমায়ুন দিলাওয়ার, ইমরানকে ১ লাখ রুপি জরিমানা করেন।

তাকে গ্রেফতারের পরপরই অ্যাটক কারাগারে নিয়ে যায় পাঞ্জাব পুলিশ। পিটিআই জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে অবিলম্বে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

ইমরানের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন তার দল, পরিবার ও ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতান। গত বছর রাজনৈতিক সমাবেশে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

সূত্র: জিও নিউজ

/এলকে/
সম্পর্কিত
মামদানির কার্যালয়ের সঙ্গে ইরানের বৈঠক আটকালো মার্কিন প্রশাসন
আঙ্কারায় ন্যাটোর সম্মেলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ইরান
ট্রাম্প ‘শেষ’ বললেও কেন সমঝোতায় অটল যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
মামদানির কার্যালয়ের সঙ্গে ইরানের বৈঠক আটকালো মার্কিন প্রশাসন
মামদানির কার্যালয়ের সঙ্গে ইরানের বৈঠক আটকালো মার্কিন প্রশাসন
উন্নয়নকেন্দ্র থেকে বের হয়ে শিশুরা যাতে আবার অপরাধে না জড়ায়: সমাজকল্যাণমন্ত্রী
উন্নয়নকেন্দ্র থেকে বের হয়ে শিশুরা যাতে আবার অপরাধে না জড়ায়: সমাজকল্যাণমন্ত্রী
বিপদসীমার নিচে নেমেছে তিস্তার পানি
বিপদসীমার নিচে নেমেছে তিস্তার পানি
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের যে নির্দেশনা দিলো প্রশাসন
টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের যে নির্দেশনা দিলো প্রশাসন
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’