চীনে ‘নজিরবিহীন’ বন্যা, মৃত্যু ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৩, ১৪:২৭আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৪:৩২

চীনের রাজধানী বেইজিংয়ের আশপাশে গত কয়েকদিনের প্রবল বন্যায় বিপর্যস্ত। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত অনেক জায়গা। এতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এর মধ্যে পাঁচ জন উদ্ধারকর্মী। নিখোঁজ ১৮ জন।

চীনা সরকার বুধবার জানিয়েছে, উত্তরপূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশ, বেইজিং ও হেবেইতে পরিস্থিতি ভয়াবহ। বেইজিংয়ের পশ্চিম উপকণ্ঠে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে বন্যায় ৫৯ হাজার বাড়ি-ঘর ধসে গেছে। অন্যান্য প্রায় দেড় লাখ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে আনুমানিক ১৫ হাজার হেক্টর ফসলি জমি।

বেইজিংয়ের সহকারী মেয়র জিয়া লিনমাও সংবাদ সম্মেলনে বলেছেন, বন্যায় অনেক রাস্তার পাশাপাশি শতাধিক সেতু পানির নিচে। যারা দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ভাগ্যবশত প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা। 

গত সপ্তাহে টাইফুন ডাকসুরি আঘাত হানার পরই ব্যাপক বৃষ্টি ও বন্যা শুরু হয়। চীনের উত্তরাঞ্চলেও পরিস্থিতি খুব একটা ভালো না। যা গত জুলাই থেকে বৃষ্টি শুরু হয়েছে। দুর্ভোগে লাখ লাখ মানুষ।

বেইজিংয়ের পার্শ্ববর্তী হেবেই প্রদেশে ১৫ জন মারা গেছেন। নিখোঁজ ২২ জন। এছাড়া উত্তরপূর্বাঞ্চলী জিলিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হতে পারে কোনও পূর্বাভাস পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম