শীর্ষ জেনারেলকে বরখাস্ত করে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ কিমের

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৩, ১৫:২০আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৫:২০

ভীষণ চেটেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। তাইতো সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, অস্ত্র উৎপাদন এবং সামরিক মহড়া বাড়ানোর মধ্য দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাদের নির্দেশ দিয়েছেন কিম।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলছে, বৃহস্পতিবার ছিল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) ৮ম কেন্দ্রীয় সামরিক কমিশনের ৭তম বর্ধিত সভা। এতে উপস্থিত হন কিম। সেখানেই চিফ অব জেনারেল স্টাফ পাক সু-ইলকে বরখাস্ত করেন তিনি। এ পদে নিয়োগ দেন জেনারেল রি ইয়ং-গিলকে।

কেসিএনএ এ ঘটনায় বিস্তারিত কিছু প্রকাশ করেনি।

আরও অস্ত্র উৎপাদনের তাগিদ

কদিন আগে অস্ত্র কারখানা পরিদর্শন করেন কিম জং উন। সেখানে তিনি আরও অস্ত্র উৎপাদনের আহ্বান জানিয়েছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকতে এবং সর্বাধুনিক অস্ত্র ও সরঞ্জামগুলো দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য যুদ্ধ মহড়া পরিচালনার আহ্বান জানান কিম জং উন।

কেসিএনএ-র প্রতিবেদন অনুযায়ী, উত্তর কোরিয়া প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা দিবসের ৭৫তম বার্ষিকী উপলক্ষে ৯ সেপ্টেম্বর একটি মিলিশিয়া কুচকাওয়াজ মঞ্চস্থ করবে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার বিপুল আধাসামরিক গোষ্ঠী রয়েছে। সামরিক বাহিনীকে শক্তিশালী করতে তাদের ডাকা হয়।

সূত্র: সিএনএন, টিআরটি ওয়ার্ল্ড   

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম