মালয়েশিয়ায় সড়কে বিধ্বস্ত উড়োজাহাজ, নিহত অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২৩, ১৯:৩০আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১২:৫৯

মালয়েশিয়ায় বেসরকারি মালিকানাধীন একটি উড়োজাহাজ অবতরণের চেষ্টার সময় সড়কে বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। পুলিশ রয়টার্স ও এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে উড়োজাহাজে থাকা আট ব্যক্তি ও দুই মোটরসাইকেল আরোহী রয়েছেন। তবে বিমান চলাচল কর্তৃপক্ষ নিহতের সংখ্যা নিশ্চিত করেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এলমিনা অঞ্চলের কাছে গুথ্রি মহাসড়কে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত উড়োজাহাজটি বিচক্রাফ্ট ৩৯০ মডেলের। এটি লাঙ্গকাউয়ি থেকে সেলাঙ্গর যাচ্ছিল। অবতরণের চেষ্টার সময় এটি বিধ্বস্ত হয়।

সেলাঙ্গর পুলিশ প্রধান হুসেইন ওমর খান রয়টার্সকে বলেছেন, সেলাঙ্গরের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে পৌঁছার দুই মিনিট আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনও জরুরি সহযোগিতার আহ্বান ছিল না। চাইলে অবতরণের অনুমতি দেওয়া হতো।

বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান নির্বাহী নোরাজামান মাহমুদ বলেছেন, মোট ছয় জন যাত্রী এবং দুজন ফ্লাইট ক্রু ছিলেন। তাদের অবস্থা এখনও নিশ্চিত হওয়া যায়নি।  

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছে, তিনি প্রকৌশলী হিসেবে একটি প্রকল্পে কাজ করার সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে দুর্ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের দেখেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম