দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া, জবাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তদারকিতে কিম

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ০৯:১৭আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১০:৩৮

উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের তত্ত্বাবধনে একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটির প্রশাসন। পিয়ংইয়ং জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক মহড়া শুরুর প্রতিবাদে এই পরীক্ষা। ওয়াশিংটন-সিউলের সামরিক মহড়াকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে কিম প্রশাসন।

উ. কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ (সোমবার) জানিয়েছে, কিম পূর্ব উপকূলে একটি নৌ বাহিনীর ইউনিট পরিদর্শনের সময় ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। একটি জাহাজে কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছেন তিনি। আরেকটি ছবিতে দেখা গেছে, জেটিতে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখছেন কিম জং।

জাহাজে কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে কিম, ছবি: কেসিএনএ

তবে কবে ও কখন কিম এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা দেখেছেন তা উল্লেখ করেনি কেসিএনএ। উত্তর কোরিয়ার জাহাজের যুদ্ধের সক্ষমতা এবং এর ক্ষেপণাস্ত্র যাচাই করতে পরীক্ষা চালানো হয়। কোনও ত্রুটি ছাড়া দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রটি।

একই সময় দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। যার নাম দেওয়া হয়েছে ‘আলচি ফ্রিডম শিল্ড’ মহড়া। যেখানে দুই দেশের কয়েক হাজার সেনা অংশ নিয়েছে। যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এর নিন্দা জানিয়ে সতর্ক করেছে পিয়ংইয়ং।

সিউলের আইনপ্রণেতারা গত সপ্তাহে সতর্ক করেছিলেন, উ. কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অথবা অন্যকোনও সামরিক মহড়া চালাতে পারে। এই বছর দেশটি রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এতে কোরীয় উপকূলে উত্তেজনা আরও বেড়েছে। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম