মাটিতে স্বপ্ন দেখেছিলাম, চাঁদে পৌঁছে পূরণ করলাম: মোদি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৩, ২০:৪৫আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২০:৫০

চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পর বুধবার অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ভার্চুয়ালি অবতরণ প্রক্রিয়া প্রত্যক্ষ করেন  মোদি। সফল অবতরণের পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বিজ্ঞানীদের উদ্দেশ করে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং উন্নত ভারতের বিউগলের শব্দ। 

এক্স যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ভারতের মহাকাশ খাতের জন্য ঐতিহাসিক দিন। চাঁদে অভিযানে চন্দ্রযান-৩ এর অসাধারণ সাফল্যের জন্য ইসরোকে অভিনন্দন।

বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে মোদি বলেছেন, আমরা পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিলাম। চাঁদে গিয়ে সেই স্বপ্ন পূরণ করলাম। ভারত এখন খুব খুশি।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস আমাদের আগামী প্রজন্ম চাঁদে পর্যটনের স্বপ্ন দেখবে। দূরের চাঁদমামা ‘ট্যুরে’র চাঁদমামা হবে।

চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে অবতরণ করার ক্ষেত্রে ভারত প্রথম দেশ হওয়ার দিকে ইঙ্গিত করে মোদি বলেছেন, এই কীর্তি চাঁদ সম্পর্কে সব আখ্যান ও গল্প বদলে দেবে। নতুন  ইতিহাস লেখা হলো।  আমি হয়ত দক্ষিণ আফ্রিকায় কিন্তু আমার মন সবসময় ছিল চন্দ্রযান মিশনে।

বিক্রম ল্যান্ডারটি চন্দ্র পৃষ্ঠে অবতরণ  করে ভারতীয় সময় ৬টা ৪ মিনিটে। এ সময় বেঙ্গালুরুতে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে উল্লাস ও করতালি ছড়িয়ে পড়ে।

প্রায় চার বছর আগে একটি ব্যর্থ প্রচেষ্টার পরে ভারত প্রথম দেশ হিসেবে দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস তৈরি করেছে। সফল চন্দ্রাভিযানে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের সঙ্গে যোগ দিলো দেশটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম