পাকিস্তানে বিদ্যুতের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতি

প্রতিবাদে দোকানপাটে তালা, দাবি মানা অসম্ভব বলছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩২

পাকিস্তানে আসন্ন জাতীয় নির্বাচনের আগমুহূর্তে কয়েক ধাপে বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। মূল্যস্ফীতি ও বিদ্যুতের দাম হু হু করে বাড়তে থাকায় দেশজুড়ে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানান ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নাভিশ্বাসে ঠেকেছে জনজীবনে। যৌক্তিক কারণ না দেখিয়ে কয়েক দফা বিদ্যুৎ বিল বাড়ানোয় সাধারণ মানুষের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছেন অনেকে।

বর্ধিত বিদ্যুৎ বিল কমানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকার। তিনি বলেছেন, ‘এটি কমানোর কোনও সুযোগ নেই।’

কাকার বলেন, ‘বর্ধিত বিদ্যুৎ বিল জনগণকেই পরিশোধ করতে হবে এবং আইএমএফের শর্ত বাস্তবায়ন করতে হবে।’

শনিবার সাধারণ লোকজনের পাশপাশি ব্যবসায়ীরাও আন্দোলনে অংশ নেন। তারা দোকানপাট বন্ধ করে প্রতিবাদ জানান। এদিন করাচি ও পেশোয়ারসহ অনেক জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সড়কে যান চলাচলে বাধা দেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ধর্মঘটেরও ঘোষণা করেছে পাঞ্জাব বার কাউন্সিল। আইনজীবীরাও আদালতে অনুপস্থিত ছিলেন।

এদিকে জ্বালানি তেলের দামও বাড়ছে। গত বৃহস্পতিবার রাতে নতুন মূল্য ঘোষিত হয়। এতে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেড়েছে যথাক্রমে ১৪ দশমিক ৯১ রুপি ও ১৮ দশমিক ৪৪ রুপি। এছাড়া পেট্রোলিয়াম শুল্ক প্রতি লিটারে ৫ রুপি বেড়েছে। আগের ৫৫ রুপির বদলে এখন দিতে হবে ৬০ রুপি।

সূত্র: জিও নিউজ

/এলকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম