পথ সংক্ষিপ্ত করতে চীনের মহাপ্রাচীর খনন, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৪

চীনের মহাপ্রাচীর (গ্রেট ওয়াল) খনন করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। চীনা সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তারা ভ্রমণের পথ কমানোর জন্য প্রাচীর খনন করেছে। প্রাচীরে খনন যন্ত্র ব্যবহার করেছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

শানসি প্রদেশের পুলিশ প্রাচীরের একটি অংশ দিয়ে ট্রাক যেতে দেখে। তারা দেয়াল খনন করার জন্য যন্ত্রপাতি নিয়ে যাচ্ছিল। সেটা অনুসরণ করে জানা গেছেপথ সংক্ষিপ্ত করার জন্য এই খননটি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশটি বেইজিং থেকে পশ্চিমে ছয় ঘণ্টার দুরুত্বে অবস্থিত।

বিদেশি আক্রমণ ঠেকাতে চীনের সম্রাটরা এই মহাপ্রাচীর নির্মাণ করেছিলেন। খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল। কয়েক শতাব্দী ধরে তা অব্যাহত ছিল। এটি ১৪ থেকে ১৭ শতকের মধ্যে চীনের মিং রাজবংশের সময়কালে নির্মাণ করা হয়েছিল।

সোমবার সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজনরা মিং যুগের প্রাচীরের ‘অপূরণীয় ক্ষতি’ করেছে। চীনা টিভিতে দেখানো ছবিতে দেখা গেছে, মাটির একটি দীর্ঘ ধুলোময় রাস্তা তৈরি করা হয়েছে। স্থানটি প্রাচীরের অবশিষ্টাংশ বলে মনে হয়েছিল।

সিসিটিভি বলেছে, দুই সন্দেহভাজনকে আইন অনুযায়ী আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম