মোদি-বাইডেন বৈঠকের এজেন্ডায় যা থাকছে

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মোদির বাসভবনে অনুষ্ঠেয় বৈঠকে বেশ কিছু ইস্যুতে অর্থপূর্ণ অগ্রগতি হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে উড়োজাহাজ চুক্তি, শিকার ড্রোন ক্রয়, ৫জি ও ৬জি স্পেক্ট্রাম, গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা এবং বেসামরিক পারমাণবিক খাতে অগ্রগতি। শুক্রবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভ্যান এসব তথ্য জানিয়েছেন। 

ভারতের সঙ্গে আরব বিশ্বের রেল-সংযোগের বড় মতো বড় উদ্যোগের পরিকল্পনা যুক্তরাষ্ট্র করছে কিনা তা নিশ্চিত করেননি জ্যাক সালিভ্যান। তবে তিনি বলেছেন, এটি হলো এমন একটি উদ্যোগ, যাতে অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করছে। তিনি বলেন, আমরা মনে করি ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত কানেক্টিভিটি হলো অনেক গুরুত্বপূর্ণ। এতে অনেক অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে, থাকবে সংশ্লিষ্ট দেশগুলোর জন্য কৌশলগত সুবিধাও। তবে আজ রাতে এই বিষয়ে সম্ভাব্য কোনও ঘোষণার বিষয়ে নিশ্চিত করতে পারছি না। 

জি-২০ সদস্যদের যৌথ বিবৃতির বিষয়ে কোনও পূর্বাভাস দিতে চান না বলে উল্লেখ করেছেন তিনি। তার কথা, যুক্তরাষ্ট্র এমন বিবৃতির জন্য নিজেদের দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছে। 

যৌথ বিবৃতির ক্ষেত্রে ইউক্রেন যুদ্ধ ইস্যু ছাড়াও জলবায়ু নিয়েও মতভেদ দেখা দিতে পারে বলে মনে করেন জ্যাক সালিভ্যান। তার মতে, তেল উৎপাদনকারী দেশগুলো বিবৃতিতে নির্দিষ্ট ভাষার ব্যবহার চাইবে। যেখানে অন্যরা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী অবস্থান নিতে পারে। 

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, আজ সন্ধ্যায় নিজের বাসভবনে তিনটি দ্বিপক্ষীয় বৈঠকের অপেক্ষায় রয়েছি। আমি মৌরিতাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগনাউথ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবো। 

তিনি আরও লিখেছেন, এই বৈঠকগুলো এসব দেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা এবং উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার সুযোগ দেবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম