ইমরান খানকে বাদ দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব: তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১১

পাকিস্তানে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। সেই অনুযায়ী চলছে প্রস্তুতি। এই পরিস্থিতিতে তুমুল জনপ্রিয় কারাবন্দি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বাদ দিয়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব মনে করেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। এ প্রসঙ্গে গত শুক্রবার বার্তাসংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারটি সোমবার এক প্রতিবেদনে প্রকাশ করেছে জিও নিউজ।

তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। আরও শতাধিক মামলা ঝুলছে তার বিরুদ্ধে। বর্তমানে ইসলামাবাদের অ্যাটকো কারাগারে তিনি বন্দি। এমন বাস্তবতায় তার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসছে।

সাধারণ নির্বাচন ঘনিয়ে আসার সাথে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কাকার বলেছেন, ‘ইমরান খানকে কারাবন্দী না করেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যারা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বেআইনি কার্যকলাপে জড়িত ছিলেন তারা এখনও হাজতে।’

গত ৯ মে দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে জ্বালাও-পোড়াও এবং ভাঙচুর চালায় তার সমর্থকরা। বাদ যায়নি সেনাবাহিনীর স্থাপনাও। সহিংতায় জড়িত থাকায় অনেক সমর্থককে আটক করে নিরাপত্তা বাহিনী। তাদের সামরিক আইনে বিচারের আওতায় আনার কথা শোনা যায়। ৯ মে’কে ‘অন্ধকার দিন’ অ্যাখ্যা দেয় পাকিস্তান সরকার।

সাক্ষাৎকারে কাকার বলেন, ‘যারা ওইদিন সহিংসতায় জড়িত ছিল তারা সাজাভোগ করছেন। তবে এসব ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি তাদের আসন্ন নির্বাচনে অংশ নিতে বাধা নেই।’

পিটিআই ক্ষমতায় যেন ফিরে না আসে, তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এমনকি আগামী জাতীয় নির্বাচন নিয়ে কারসাজি হতে পারে এমন গুঞ্জন বাতাসে ভাসছে। এসব প্রশ্নে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি এই খবরটি একেবারেই অযৌক্তিক। ইসিপি নির্বাচন পরিচালনা করবে। তত্ত্বাবধায়ক সরকারও পর্যবেক্ষণে থাকবে।’

২০২৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজন হতে যাচ্ছে বলে গেল সপ্তাহে ঘোষণা দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)।

/এলকে/
সম্পর্কিত
সীমান্তে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ৭ সেনা নিহত
ভারতীয় উড়োজাহাজে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
পৃথিবীর কেন্দ্র থেকে এখনও বেরোচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম ও টাংস্টেন
সর্বশেষ খবর
১৫ বছরে ১২০ কোটি তরুণের চাকরি হবে মাত্র ৪০ কোটি
১৫ বছরে ১২০ কোটি তরুণের চাকরি হবে মাত্র ৪০ কোটি
মাঝ আকাশে দরজা খুলে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
মাঝ আকাশে দরজা খুলে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
সবার সামনে লটারি করে পদায়ন পেলেন সরকারি প্রাথমিকের ২৯৭ নতুন শিক্ষক
সবার সামনে লটারি করে পদায়ন পেলেন সরকারি প্রাথমিকের ২৯৭ নতুন শিক্ষক
কক্সবাজারে নিহতদের মরদেহ শনাক্তে সিআইডিতে ডিএনএ নমুনা দিলেন স্বজনরা
কক্সবাজারে নিহতদের মরদেহ শনাক্তে সিআইডিতে ডিএনএ নমুনা দিলেন স্বজনরা
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান