কঠোর নিরাপত্তায় অ্যাটক থেকে আদিয়ালা কারাগারে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৪

তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এতদিন রাখা হয়েছিল কুখ্যাত ‘অ্যাটক’ কারাগারে। অনেক নাটকীয়তার পর আদালতের নির্দেশে মঙ্গলবার পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরিত করা হয়েছে তাকে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানকে ইসলামাবাদের ‘অ্যাটক’ কারাগার থেকে ‘আদিয়ালা’য় নেওয়ার সময় নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। যে কোনও নাশকতা ঠেকাতে ইসলামাবাদ পুলিশের ১৫টি গাড়ি, দুটি সাঁজোয়া যান এবং একটি অ্যাম্বুলেন্স মোটরওয়ে দিয়ে খানকে আদিয়ালা কারাগারে নিয়ে যায়।

সাবেক প্রধানমন্ত্রীকে অ্যাটক কারাগারে রাখা নিয়ে আগের দিন ইসলামাবাদ উচ্চ আদালতের (আইএইচসি) প্রধান বিচারপতি আমের ফারুক বিরক্তি প্রকাশ করেন। আদিয়ালা কারাগারে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্টদের। কিন্তু আইনি জটিলতাসহ বিভিন্ন কারণে বিলম্ব হয়। এর আগে গত ২৯ আগস্ট ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা দুর্নীতি মামলার রায় স্থগিত করে দ্রুত জামিনের আদেশ দিয়েছিলেন ইসলামাবাদ আদালত।

অ্যাটক কারাগারে রাখা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছিল তার পরিবার ও আইনজীবীরা। ইমরান খানের সামজিক ও শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনা করে সুবিধা দেওয়ার আবেদন জানিয়ে আসছিলেন তারা।

তোশাখানা দুর্নীতি মামলায় গত (৫ আগস্ট) শনিবার ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন ইসলামাবাদের বিচারক হুমায়ুন দিলাওয়ার। একই সঙ্গে তাকে ১ লাখ রুপি জরিমানাও করা হয়।  সূত্র: জিও নিউজ

/এলকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের