সিরিয়ায় তুর্কি ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২৩, ১১:১১আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১১:৩৩

সিরিয়ায় একটি সশস্ত্র তুর্কি ড্রোন ধ্বংস করেছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থানের কাছাকাছি চলে আসার পর ড্রোনটি ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো ন্যাটো মিত্র তুরস্কের একটি ড্রোন ধ্বংস করেছে ওয়াশিংটন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছেন, বৃহস্পতিবার সকালে সিরিয়ার হাসাকাতে তুর্কি ড্রোন হামলা চালিয়েছিল। হামলাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছিলেন মার্কিন সেনারা। তার কয়েক ঘণ্টা পরে একটি তুর্কি ড্রোন মার্কিন সেনাদের কাছাকাছি এসেছিল। যা আমাদের জন্য হুমকি মনে হয়েছিল। তাই এফ-১৬ যুদ্ধ বিমান দিয়ে গুলি করে ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, তুরস্ক ইচ্ছাকৃতভাবে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে বলে আমাদের কাছে তেমন কোনও ইঙ্গিত নেই।

এদিকে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, যে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে সেটি আমাদের নয়। তবে এটি কাদের ড্রোন তাও জানা যায়নি।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম