ইসরায়েলে ৫ হাজার রকেট ছুড়লো হামাস, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৩, ১৬:৪৮আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ২০:৫৪

ইসরায়েলে অন্তত ৫ হাজার রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার (০৭ অক্টোবর) এই হামলায় কমপক্ষে ২২ জন ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও দাবি করেছেন, হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। শক্রদের বিরুদ্ধে লড়াই করছে আমাদের সেনাবাহিনী।

এদিকে হামাস বিবৃতিতে জানিয়েছে, তারা পাঁচ হাজারের বেশি রকেট ছুড়েছে ইসরায়েলি ভূখণ্ডের দিকে। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ ঘোষণা করেছি। আমরা প্রথম ২০ মিনিট গুলি করেছি। তারপর পাঁচ হাজারের বেশি রকেট ছুড়েছি।

এই পরিস্থিতিতে হামলা থেকে সুরক্ষায় সাইরেন বাজিয়ে নাগরিকদের সতর্ক করে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধের প্রস্তুতির ঘোষণা দিয়ে বলেছে, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক রকেট হামলা হয়েছে। সন্ত্রাসীরা বিভিন্ন পথে ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শিগগিরই নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। হামাসকে তার কর্মের জন্য মূল্য দিতে হবে।

হামাসের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনবিষয়ক যুক্তরাষ্ট্রের কার্যালয় সামাজিক মাধ্যম এক্সে বলেছে, ‘সন্ত্রাস ও সহিংসতায় কোনও কিছুর সমাধান হয় না।’

ইসরায়েল-ফিলিস্তিনি তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিনের পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ২৪৭ জন ফিলিস্তিনি, ৩২ জন ইসরায়েলি এবং ২ জন বিদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন।

সূত্র: এনডিটিভি

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম