আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৪৫

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৩, ০০:৪৮আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০০:৪৮

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৫ জনে। রবিবার তালেবান কর্তৃপক্ষ মৃতের নতুন সংখ্যা জানিয়েছে। মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার স্থানীয় সময় সকালে হেরাতের উত্তর-পশ্চিমে ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় হেরাতের উত্তর-পশ্চিমে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি। চলতি বছরে এটি বিশ্বের দ্বিতীয় ভয়াবহতম ভূমিকম্প। এর আগে ফেব্রুয়ারিতে সিরিয়া-তুরস্কে ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।

তালেবান সরকারের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র এক বার্তায় রয়টার্সকে বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৫ জনে। সংশোধিত আহতের সংখ্যা ২ হাজারের বেশি। এর আগে তিনি বলেছিলেন আহতের সংখ্যা ৯ হাজার ২৪০ জন।

তিনি বলেছেন, ১ হাজার ৩২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইরান সীমান্তবর্তী অঞ্চলে দশটি উদ্ধার টিম কাজ করছে।

হেরাতের স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা বলেছেন, বিভিন্ন হাসপাতালে ২ শতাধিক মৃতকে পাওয়া গেছে। এদের বেশিরভাগ নারী ও শিশু। হাসপাতাল, সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থানে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হেরাতের মূল হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি। হাসপাতালের বাইরে অনেক রোগীর জন্য বেড প্রস্তুত করা হয়েছে।

কাতারে তালেবানের রাজনৈতিক কার্যায়ল এক বার্তায় বলেছে, জরুরি ভিত্তিতে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, পোশাক ও তাঁবুর প্রয়োজন।

গত বছরের জুন মাসেও বড় ধরনের ভূমিকম্পের মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের পাকতিকা প্রদেশ। ৫ দশমিক ৯ মাত্রার কম্পনে ১ হাজারের বেশি প্রাণহানি দেখেছে আফগানিস্তান।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম