অধিকৃত গাজায় ইসলামি বিশ্ববিদ্যায়লে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এই হামলা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি বিমান বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন ফোরাম (আইএএফ) জানিয়েছে, ইসরায়েল ইসলামি বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করেছে। কারণ এই বিশ্ববিদ্যালয় হামাসের প্রকৌশলীদের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র। হামাসের রাজনৈতিক ও সামরিক শক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্র বিবেচনা করে এখানে বিমান হামলা করেছে ইসরায়েল। বিশ্ববিদ্যালয়টি অস্ত্র তৈরির কাজে ব্যবহার করে হামাস।
উল্লেখ্য, গত শনিবার পাঁচ হাজার রকেট ছোড়ার পাশাপাশি সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের হাজারো সশস্ত্র যোদ্ধা। তাদের হামলায় অন্তত ১ হাজারের বেশি ইসরায়েলি নিহত হন। অনেকে নিখোঁজ রয়েছেন। কয়েকজন সেনাকর্মকর্তাসহ বেসামরিক নাগরিকদের ধরে গাজায় জিম্মি করেছে বলে দাবি করেছে উভয়পক্ষ। ইসরায়েলের পাল্টা হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যাও সহস্রাধিক।
হামাস হঠাৎ কেন এই হামলা চালালো বিষয়টি এখনও অস্পষ্ট। ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর দমন-পীড়ন, হত্যা ও আগ্রাসনের প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।









