মালয়েশিয়ার পরবর্তী রাজা সুলতান ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩, ১৭:৪৯আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ২১:০৪

মালয়েশিয়ার রাজ পরিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য জহরের প্রভাবশালী সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারকে পরবর্তী রাজা হিসেবে নির্বাচন করেছে। শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান রাজা আল-সুলতান আব্দুল্লাহ-এর কাছ থেকে ২০২৪ সালের ৩১ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মালয়েশিয়ায় রাজার পদ মূলত সাংবিধানিক। কিন্তু গত কয়েক বছরের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রাজ পরিবারের প্রভাব বেড়েছে। ক্ষমতাসীন রাজাকে বিবেচনামূলক ক্ষমতা কাজে লাগাতে হয়েছে।

মালয়েশিয়ায় এক অনন্য ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থায় ৯টি রাজ পরিবারের মধ্যে প্রতি পাঁচ বছর পর পর ক্ষমতার পালা বদল হয়। দেশটিতে সংসদীয় গণতন্ত্র বিদ্যমান, রাষ্ট্রপ্রধান হলেন রাজা।

মালয়েশিয়ার সাবেক রাজাদের তুলনায় কিছুটা ব্যতিক্রম সুলতান ইব্রাহিম। অন্যরা দেশের রাজনীতি নিয়ে কথা না বললেও তিনি সরব। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।

সুলতান ইব্রাহিমের কয়েকটি বিলাসবহুল গাড়ি ও মোটরসাইকেল রয়েছে। আবাসন থেকে শুরু করে খনি খাতে তার ব্যবসা রয়েছে।

রাজা আল-সুলতান মালয়েশীয় রাজনীতিতে বিরল ভূমিকা পালন করেছেন। দেশের সাবেক তিনজন প্রধানমন্ত্রীকে তিনি মনোনীত করেছেন।

কেন্দ্রীয় সংবিধান রাজাকে মাত্র কয়েকটি বিবেচনামূলক ক্ষমতা দিয়েছে। বেশিরভাগ সময় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আছে বিবেচনায় প্রধানমন্ত্রী মনোনীত করতে পারেন রাজা। তবে ২০২০ সালের আগে কোনও রাজা এই ক্ষমতা ব্যবহার করেননি।  

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম