নির্বাচনের তারিখ ঘোষণা করলো পাকিস্তানের নির্বাচন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর ২০২৩, ১৭:৫০আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৭:৫০

পাকিস্তানের বিলম্বিত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে কমিশনের সদস্যদের বৈঠকের পর এক বিবৃতিতে ইসিপি বলেছে, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর থেকে পাকিস্তান পরিচালনা করছে একটি তত্ত্বাবধায়ক সরকার। পার্লামেন্ট ভেঙে  দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন হওয়ার কথা। কিন্তু ইসিপি বলেছিল, পার্লামেন্টারি আসনের সীমানা সর্বশেষ আদমশুমারি অনুসারে পুনর্বিন্যাসের জন্য তাদের সময় প্রয়োজন।

এর আগে ইসিপি বলেছিল, এই প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের অন্তত চার মাস সময় লাগবে।

প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার স্বচ্ছ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশজুড়ে দমন অভিযানের শিকার হচ্ছেন। তারা তত্ত্বাবধায়ক ও ইসিপি সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি