১ মিনিটে দুই ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২৩, ১৩:০১আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৪:২৪

ইন্দোনেশিয়ায় দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার দেশটির মালুকু প্রদেশের অ্যাম্বান থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বান্দা সাগরে ৬.৯ ও ৭ মাত্রার ভূমিকম্প দুইটি আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে খবরটি জানিয়েছে  তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। 

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানায়, প্রথম ভূমিকম্পটি আঘাত হানার এক মিনিটের মধ্যে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ১১ টা ৫৩ মিনিটে ৬.৯ এবং ১১টা ৫৪ মিনিটে ৭ মাত্রার দুইটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের গভীরতা ছিলো ১০ কিলোমিটার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতির কোন খবর জানা যায়নি। সেই সাথে কোন ধরণের সুনামি সতর্কতাও জারি করা হয়নি। 

বান্দা সাগর হলো ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জকে ঘিরে থাকা চারটি সাগরের একটি যা প্রশান্ত মহাসাগরে গিয়ে মিলেছে। 

এর আগে চলতি বছরের এপ্রিলে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। 

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক