মিয়ানমারে যুদ্ধবিমান বিধ্বস্ত, বিদ্রোহীদের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৩, ১৪:৪৯আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৪:৪৯

মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী। দুই পক্ষের মতে, ২০২১ সালের পর জান্তা সরকারের জন্য এটিই সবচেয়ে বড় ধাক্কা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সেনাবাহিনী ও কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) সংঘর্ষ হয়েছে। সংঘাতের সময় যুদ্ধবিমানটি পূর্ব মিয়ানমারের কায়াহ রাজ্যে বিধ্বস্ত হয়। যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

জান্তার মুখপাত্র জাও মিন তুন রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমআরটিভিকে বলেন, যুদ্ধবিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পাইলটরা নিরাপদে বেরিয়ে গেছে। তারপর তারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগও করেছে।

সামরিক সরকারের প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছেন, এসব বিদ্রোহ মোকাবেলায় ব্যর্থতা হলে মিয়ানমার ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যাবে।

/এসএইচএম/এসএসএস/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের