জাপানের টোকিও শহরে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনের বেষ্টনীতে একটি গাড়ি বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের (১৬ নভেম্বর) এই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। জাপানি সংবাদমাধ্যম জাপান টুডে এ খবর জানিয়েছে।
স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এই ঘটনার জেরে ৫৩ বছর বয়সী শিনোবু সেকিগুচি নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় ডানপন্থি গোষ্ঠীর সদস্য তিনি।
জাপানে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ কোহেন সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ঘটনায় আমি শঙ্কিত।
প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ১১টার দিকে দূতাবাসের কাছাকাছি গাড়ি বিধ্বস্তের ঘটনা ঘটেছে। গত কয়েকসপ্তাহ ধরেই এখানে বিক্ষোভ করছে ফিলিস্তিনপন্থিরা।
এক মাস আগে বেইজিংয়ে ইসরায়েলি দূতাবাসের এক কর্মীর ওপর হামলা করা হয়েছিল। হামলায় আহত হলে ওই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়।









