ইমরান খানকে ২৮ নভেম্বর আদালতে হাজিরার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৩, ১৬:৪৩আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৬:৪৫

রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস অভিযোগের বিচারকার্যের জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ২৮ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এই নির্দেশ দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস এ খবর জানিয়েছে।

ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা জানান, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগস্টে কারাগারে পাঠানোর পর এবারই প্রথম আদালতে হাজিরা দেবেন তিনি।

আদালতের নির্দেশে নির্ধারিত তারিখে ইমরান খান উপস্থিত থাকবেন কিনা আইন মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে জানতে চাইলে, এ নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে কারাগারে ইমরানের বিচারকে অবৈধ ঘোষণা করেছেন ইসলামাবাদ হাইকোর্ট।

এছাড়া আইনজীবী নাঈম পাঞ্জুথা জানিয়েছেন, গত বুধবার (২২ নভেম্বর) কারাগারে আটক ইমরান খানের জামিনের আবেদন গ্রহণ করেছেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত।

অভিযোগ বলা হয়, ২৩ অক্টোবর রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। তোশাখানা দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট তিন বছরের কারাদণ্ড স্থগিত করলেও মুক্তি পাননি তিনি। এই মামলায় তাকে কারাগারে রাখা হয়।

গত বছর ইসলামাবাদে একটি গোপন নথি পাঠিয়েছিলেন ওয়াশিংটনের পাকিস্তানি রাষ্ট্রদূত। ইমরানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সেটি প্রকাশ করে রাষ্ট্রীয় গোপনীয়তার আইন লঙ্ঘন করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

/এসএইচএম/এএকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের