সিরিয়ার সরকারি বাহিনীর গোলাবর্ষণে শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ২১:৪৩আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ২২:২১

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব শহরে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে গোলাবর্ষণ করেছে দেশটির সরকারি বাহিনী। শনিবার (২৫ নভেম্বর) একটি খামারে গোলাবর্ষণ করে জলপাই তোলার সময় ছয় শিশুসহ অন্তত নয় জনকে হত্যা করেছে বলে জানিয়েছেন বিরোধী কর্মীরা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং সিরিয়ান সিভিল ডিফেন্স (হোয়াইট হেলমেট) জানিয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব শহরে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামের খামারে গোলাবর্ষণ করা হয়েছে।

একজন আহত নারীকে চিকিৎসা সেবা দেওয়ার সময় হোয়াইট হেলমেট জানিয়েছে, মৃত ব্যক্তিদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও তুরস্কের মধ্যে ২০২০ সালের মার্চ মাসে যুদ্ধবিরতির পর এটিই সর্বশেষ গোলাবর্ষণের ঘটনা। তাছাড়াও এই অঞ্চলে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। এখানে ১২ বছরের সংঘাতে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতির আগের বছরেও এখানে হাজার হাজার হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অগণিত মানুষ।

২০১১ সালের মার্চে সিরিয়ার সংঘাত শুরুর পর থেকে কয়েক লাখ মানুষের প্রাণহানি হয়েছে। বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এমনকি সিরিয়ার বড় অংশ ধ্বংস হয়ে গেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের