বিয়ের অনুষ্ঠানে কনে, মা ও বোনকে হত্যার পর বরের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, ১৭:৩৩আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৭:৩৫

থাইল্যান্ডে এক প্যারা-অ্যাথলেট ও সাবেক সেনা তার বিয়ের অনুষ্ঠানে কনেসহ চারজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, শনিবার থাইল্যান্ডের উত্তর-পূর্ব অঞ্চলে এই ঘটনা ঘটেছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ঘটনার দিন শনিবার চাতুরং সুকসুক (২৯) ও কাঞ্চনা পাচুনথুক (৪৪) বিয়ে করেছিলেন। 

প্রাপ্ত খবর অনুসারে, বিয়ের অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে বর চাতুরং সুকসুক চলে যান। পরে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ফিরে আসেন। এসে স্ত্রী, ৬২ বছর বয়সী মা ও ৩৮ বছর বয়সী বোনকে গুলি করেন। তার ছোড়া এলোপাতাড়ি গুলিতে দুই অতিথি আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়েছে।

বিবিসিকে পুলিশ বলেছে, ওই সময় চাতুরং নেশাগ্রস্ত ছিলেন। তার মোটিভ এখনও অস্পষ্ট। গত বছর বৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি কিনেছিলেন।

অতিথিদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, অনুষ্ঠান চলাকালে নব দম্পত্তির মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। কাঞ্চনার সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে অনিরাপদবোধ করছিলেন চাতুরং।

পুলিশ বলছে, এগুলো এখনও অনুমান। তারা প্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন।

থাই সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, বিয়ের আগে তিন বছর চাতুরং ও কাঞ্চনা একসঙ্গে বসবাস করেছিলেন। থাইল্যান্ডের সীমান্তে টহলরত আধাসামরিক লাইট ইনফ্যান্ট্রি বাহিনীতে দায়িত্ব পালনের সময় তিনি ডান পা হারিয়েছিলেন।

থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা বিরল। তবে বন্দুকের মালিকানা সহজেই পাওয়া যায়। অক্টোবরে ব্যাংককের একটি বিলাসবহুল শপিং মলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়। আর গত বছর অক্টোবরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এক নার্সারিতে সাবেক এক পুলিশ সদস্যের গুলি ও ছুরি হামলায় নিহত হয়েছিল ৩৭ শিশু।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম