পিটিআইয়ের নতুন চেয়ারম্যান ইমরান খান মনোনীত গহর আলী খান

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৩, ২০:১৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ২০:১৭

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন গহর আলী খান। দেশটির নির্বাচনকে সামনে রেখে শনিবার এ বিষয়ে নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। 

শনিবার পিটিআইয়ের কয়েকটি পদে দায়িত্বপ্রাপ্তদের নির্বাচিত করতে ভোটাভুটি হয়। এই ভোটে ব্যারিস্টার গহর আলী খান চেয়ারম্যান হসেবে নির্বাচিত হন। পিটিআইয়ের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি বলেন, আন্তদলীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার গহর আলী খান। এর আগে ইমরান খান তাঁকে মনোনীত করেন।

পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হওয়ার কথা। কিন্তু কারাবন্দি ইমরানের নেতৃত্বে ওই নির্বাচনে পিটিআইয়ের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে আন্তদলীয় নির্বাচনের আয়োজন করে দলটি। সেই পরিপ্রেক্ষিতে গহর আলী খানকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

পেশোয়ারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার গহর জানান, তিনি ইমরান খানের প্রতিনিধি হিসেবে দলীয় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। তবে আমি যত দিন এখানে আছি, ইমরান খানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করব। 

শনিবারের ভোটাভুটিতে ওমর আইয়ুব খান পিটিআইয়ের কেন্দ্রীয় মহাসচিব নির্বাচিত হয়েছেন। আলী আমিন গান্দাপুর খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সভাপতি এবং ড. ইয়াসমিন রশিদ পাঞ্জাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। বেলুচিস্তানে মুনির আহমেদ বেলুচের প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এ ছাড়া সিন্ধুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিটিআই সভাপতি নির্বাচিত হয়েছেন হালিম আদিল শেখ।

ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরানের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ শতাধিক মামলা হয়েছে। সেসব মামলার জেরেই কারাগারে রয়েছেন ইমরান। 

/এসএসএস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী