ইন্দোনেশিয়ায় মাউন্ট মারাপির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩, ১৩:১১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৫

ইন্দোনেশিয়ার মাউন্ট মারাপির আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ঘটনায় মঙ্গলবার (৫ ডিসেম্বর) আরও দুই পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহত পর্বতারোহীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছেন শতাধিক মানুষ। মঙ্গলবার সকালে অনুসন্ধানে সহায়তার জন্য আরও ২০০ জনকে মোতায়েন করা হয়েছে। এসময় সেখানে অগ্ন্যুৎপাত হচ্ছিল বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

মারাপির মনিটরিং স্টেশনের এক কর্মকর্তা আহমেদ রিফান্দি এএফপিকে বলেছেন, মঙ্গলবার মধ্যরাত থেকে স্থানীয় সময় সকাল ৮ টা পর্যন্ত পাঁচবার অগ্ন্যুৎপাত দেখেছেন তিনি।

ক্রমাগত অগ্ন্যুৎপাতের কারণে নিরাপত্তার উদ্বেগ দেখা দেওয়ায় সোমবার অনুসন্ধান বন্ধ রাখা হয়েছিল।

রবিবার দেশটির পশ্চিম সুমাত্রা দ্বীপের ২ হাজার ৮৯১ মিটার চূড়ায় মাউন্ট মারাপি থেকে আকাশে ছাই উদগিরণ শুরুর মাধ্যমে অগ্ন্যুৎপাত শুরু হয়। ফলে আগ্নেয়গিরিটির আশপাশের গ্রামগুলো ছাইয়ে ঢেকে যায়। অগ্নুৎপাতের সময় এলাকাটি থেকে ৭৫ জন হাইকারের বেশিরভাগকিই সরিয়ে নেওয়া হয়েছিল।

মাউন্ট মারাপি বা ‘আগুনের পর্বত’ নামে পরিচিত এই আগ্নেয়গিরিটি ইন্দোনেশিয়ার ১২৭টি আগ্নেয়গিরির মধ্যে সবচেয়ে সক্রিয় এবং এটি হাইকারদের মধ্যেও জনপ্রিয়।

জানুয়ারী থেকে ফেব্রুয়ারী পর্যন্ত ছাই অগ্ন্যুৎপাতের কারণে এর ট্রেইল বন্ধ রাখা হয়েছিল। তবে গত জুনে কিছু ট্রেইল পুনরায় খোলা হয়।

১৯৭৯ সালে, মারাপির সবচেয়ে মারাত্মক বিস্ফোরণ ঘটেছিল। তখন ৬০ জনের প্রাণহানি হয়েছিল।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প ও অগ্নুৎপাতের ঘটনা একটি নিয়মিত ব্যাপার।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে