দক্ষিণ চীন সাগরে চীনা কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৩, ১৬:১৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৬

যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে চীনা কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বিরোধপূর্ণ জলসীমায় ফিলিপাইনি সেনাদের বহনকারী নৌবহরকে লক্ষ্য করে চীনা জাহাজ জলকামান ছোড়েছে বলে অভিযোগের পর রবিবার (১০ ডিসেম্বর) এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ফিলিপাইনের সামুদ্রিক অভিযানে হস্তক্ষেপ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট না করতে এবং কৌশলগত জলসীমায় ‘দেশটির বিপজ্জনক এবং অস্থিতিশীল আচরণ’ বন্ধ করতে চীনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ওয়াশিংটন এই দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরে নিজেদের মালিকানা দাবি করে আসছে চীন। এই সাগরের বিভিন্ন অংশের মালিকানা দাবি করে আসছে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই ও ইন্দোনেশিয়া। ২০১৬ সালে পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন বলেছে, চীনের দাবির কোনও আইনি ভিত্তি নেই। এ রায়টি যুক্তরাষ্ট্র সমর্থন করে। তবে তা প্রত্যাখ্যান করেছে বেইজিং।

/এএকে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক