পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:০০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:০০

দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী এবং তেহরিক- ই- ইনসাফের সাবেক জ্যেষ্ঠ নেতা ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ইসলামাবাদের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন খবরটি নিশ্চিত করেছে। 

ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি)  পরোয়ানার ভিত্তিতে ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। 
এনএবি চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নাজির আহমেদ ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতারের পরোয়ানায় স্বাক্ষর করেন। এরপর তাকে আদিয়ালা কারাগার থেকে হেফাজতে নেওয়া হবে, যেখানে তিনি প্রতারণার মামলায় বন্দি ছিলেন। 

চলতি বছরের ৯ মে আদালত চত্বর থেকে ইমরান খানকে গ্রেফতারের পর পিটিআই থেকে পদত্যাগ করেন ফাওয়াদ।

ন্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন, ফাওয়াদ চৌধুরির বিরুদ্ধে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। গত ৪ নভেম্বর এ সংক্রান্ত একটি মামলাও হয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য পিটিআইয়ের সাবেক নেতা ফাওয়াদ চৌধুরী দলের চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। 

এদিকে ফাওয়াদ চৌধুরীর স্ত্রী হাইবা চৌধুরী বলেন, কোনও কারণ ছাড়াই ফাওয়াদকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমরা  জানি না। 

/এসএসএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম