প্রথমবারের মতো পাকিস্তানে নির্বাচনে লড়বেন হিন্দু নারী

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:০২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:০২

আসন্ন পাকিস্তানের নির্বাচনে সাধারণ আসনের জন্য প্রথমবারের মতো লড়বেন এক হিন্দু নারী। খাইবার পাখতুনখোয়ার বুনের জেলার পিকে-২৫ সাধারণ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সাভেরা প্রকাশ। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। 

পাকিস্তান পিপলস পার্টির হয়ে নির্বাচনে অংশ নেবেন সাভেরা প্রকাশ।  ৩৫ বছর বয়সী সাভেরা পেশায় একজন চিকিৎসক। তিনি বুনে জেলায় পিপিপি নারী শাখার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেন। 

সাভেরা বলেন, তিনি তাঁর বাবা ওম প্রকাশের পদাঙ্ক অনুসরণ করতে চান।  এলাকার দরিদ্রদের জন্য কাজ করতে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।  সাভেরার বাবা ওম প্রকাশও পিপিপি সক্রিয় সদস্য। 
২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে স্নাতক পাশ করেন সাভেরা। ২৩ ডিসেম্বর (শুক্রবার) তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কওমি ওয়াতান পার্টির সাথে যুক্ত স্থানীয় রাজনীতিবিদ সেলিম খান বলেছেন, প্রকাশ বুনের প্রথম নারী যিনি আসন্ন সাধারণ আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

/এসএসএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম