রুশ সেনাবাহিনীতে যোগদানকারী ১০০ নেপালি নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:১২আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:১২

ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগদানকারী ১০০ নেপালি নিখোঁজ হয়েছেন। শুধু তাই না, সাতজন নেপালি নিহত হয়েছেন বলে দাবি করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী এনপি সোৗদ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী সৌদ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বলেন, বিভিন্ন সময় রুশ সেনাবাহিনীতে যোগদান করা প্রায় ১০০ জন নেপালি  নিখোঁজ হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন অনেকেই। এই বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে (এমওএফএ) অভিযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, নেপালি নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে আলাপ করার জন্য রুশ রাষ্ট্রদূতকে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। অন্তত চারজন নেপালি ইউক্রেনের যুদ্ধবন্দী (পিওডব্লিউ) অবস্থায় আছেন। তাদের মুক্ত করা জন্য ইউক্রেন সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন সৌদ।

নেপালের জাতীয় বার্তা সংস্থার সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আনুমানিকভাবে প্রায় ২০০ বেশি নেপালি রাশিয়া গিয়েছেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভিসা নিয়ে গিয়েছেন। শ্রমিক বা স্টুডেন্ট ভিসায় রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, হয়তোবা এর চেয়েও বেশি নেপালি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম