মিয়ানমারের উত্তরাঞ্চল ছাড়তে চীনাদের আহ্বান জানালো বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৯

মিয়ানমারের সহিংসতাপ্রবণ উত্তরাঞ্চল ছেড়ে যাওয়ার জন্য নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে চীন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মুখপাত্র মাও নিং বলেছেন, মিয়ানমারের স্বশাসিত কোকাং অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ ও জটিল।  ফলে চীনা নাগরিকদের অঞ্চলটির লাউক্কাই এলাকা থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

২০২১ সালে অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর সম্প্রতি মিয়ানমার জান্তা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সমন্বিতভাবে হামলা শুরু করেছে। ইতোমধ্যে তারা বেশ কিছু শহর ও সামরিক ফাঁড়ি দখল করেছে। এতে উদ্বিগ্ন প্রতিবেশী চীন।

মাও নিং বলেছেন, মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলো সর্বোচ্চ মাত্রায় ধৈর্য বজায় রাখবে, পরিস্থিতির উত্তেজনা নিরসনে উদ্যোগ নেবে।

চীনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

চলতি মাসের শুরুতে চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সামরিক শাসক ও বিদ্রোহী গোষ্ঠীগুলো বৈঠকে মিলিত হয়।ওই বৈঠকে তারা অস্থায়ী যুদ্ধবিরতি ও সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম