বিশ্বের অর্ধেকেরও বেশি ক্লিনার-ফুয়েল জাহাজ তৈরি করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩, ১১:৪০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:৫১

বিশ্বের অর্ধেকেরও বেশি ক্লিনার-ফুয়েল জাহাজ তৈরি করবে চীন। ২০২৫ সালের মধ্যে এই জাহাজগুলো তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) চীনা শিল্প মন্ত্রণালয় প্রকাশিত একটি নির্দেশিকায় এই তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তবে চীন ঠিক কতগুলো জাহাজ তৈরী করবে সে সংখ্যার কোনও অনুমান প্রকাশ করা হয়নি।

নির্দেশিকার তথ্য অনুযায়ী, মিথানল এবং তরল প্রাকৃতিক গ্যাসের মতো নিম্ন-কার্বন জ্বালানী চালিত আরও জাহাজ তৈরি করবে বেইজিং। ২০৬০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে কাজ করছে দেশটি।

জারি করা একটি নথিতে এ বিষয়ে তাগিদ দিয়ে দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বলেছে, ‘জাহাজের ইঞ্জিনে উদ্ভাবন প্রয়োগ করুন, তরল হাইড্রোকার্বন জ্বালানী ও এলএনজি মেরিন ইঞ্জিনের দক্ষতা উন্নত করুন এবং মেরিন ইঞ্জিনগুলোতে ক্রমাগতভাবে এলএনজির ব্যবহার বাড়ান।’

/এএকে/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম