৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৪, ১৬:১০আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২১:৪৪

জাপানের মধ্যাঞ্চলে সোমবার ( ১ জানুয়ারি) ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই দেশটি একটি বড় সুনামির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ইশিকাওয়া প্রিফেকচারের উপকূলীয় নোটো এলাকার বাসিন্দাদের ‘তাৎক্ষণিকভাবে উঁচু ভূমিতে সরে যেতে’ বলা হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, প্রথম সুনামি সতর্কতা জারি করা হয়েছে ইশিকাওয়ার ওয়াজিমা বন্দরে। সেখানে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ উঠছে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। আর নোটোতে ৫ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এছাড়া, প্রতিবেশী নিগাতা এবং তোয়ামা প্রিফেকচারেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেখানে সমুদ্রের ঢেউ ৩ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ভূমিকম্পের কারণে জাপানের কিছু অংশের বিদ্যুৎবিচ্ছিন্নতা দেখা দিয়েছে। তবে দেশটির বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ অপারেটর কানসাই ইলেকট্রিক জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় পারমাণবিক কেন্দ্রগুলোতে অস্বাভাবিক কোনও কিছু ঘটেনি।

দেশটির একাধিক অংশে ভূমিকম্প পরবর্তী আফটার শকের সতর্কতাও জারি করা হয়েছে। 

জাপান রেলওয়ে জানিয়েছে, সতর্কতা টোকিও এবং ইশিকাওয়ার মধ্যে বুলেট ট্রেন পরিষেবাও বাতিল করা হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম