জাপানের নিকটবর্তী একাধিক রুশ অঞ্চলে সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৪, ১৭:০০আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৯:০৫

জাপানের নিকটবর্তী রাশিয়ার সাখালিন দ্বীপের পশ্চিম উপকূলের কিছু অংশ এবং মূল ভূখণ্ডের প্রিমর্স্ক এবং খাবারভস্ক অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ( ১ জানুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সোমবার মধ্য জাপানে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। একইসঙ্গে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 

জাপানে সুনামি সতর্কতার জারির পরই দেশটির নিকটবর্তী রাশিয়ার ওইসব অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

প্রিমর্স্ক অঞ্চলের বন্দর শহর ভ্লাদিভোস্টকের কর্তৃপক্ষের বরাত দিয়ে তাস জানিয়েছে, স্থানীয় অঞ্চলের সমুদ্রে চলাচলকালী সবাইকে ‘জরুরীভাবে তীরে ফিরে আসার’ জন্য বলা হয়েছে।

তবে সুনামিটি জীবনের জন্য হুমকিস্বরূপ হবে না বলে জানিয়েছেন সাখালিন এবং খাবারভস্ক অঞ্চলের কর্তৃপক্ষ।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, সাখালিনের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে—আগের প্রতিবেদনগুলোতে প্রকাশ করা এমন তথ্যগুলো অস্বীকার করেছে রাশিয়ার জরুরী মন্ত্রণালয়গুলো।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম