জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সড়ক, ব্যাহত উদ্ধার কাজ  

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৪, ১০:০০আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১০:০৯

৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আঘাত হানা সিরিজ ভূমিকম্পে জাপানের ঘরবাড়িসহ বিভিন্ন ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশপাশি সড়ক ফেটে বা ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ। মঙ্গলবার (২ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

ভূমিকম্প কবলিত এলাকার বাসিন্দাদের সব ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সাহায্যের কাজ চলছে বলে সবাইকে আশ্বস্ত করেছেন তিনি। তবে সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছাতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

কিশিদার বক্তব্যে, ‘আত্মরক্ষা বাহিনী দুর্যোগ-কবলিত এলাকায় পৌঁছাতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। কেননা, রাস্তাগুলো ভেঙ্গে গেছে। তাই ভবনগুলো ধসে পড়ার আগেই যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোতে আটকে পড়া মানুষদের আগে উদ্ধার করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমি আত্মরক্ষা বাহিনীর কর্মকর্তাদের দুর্যোগ কবলিত এলাকায় যেতে যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দিয়েছি।’

/এএকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম