প্রধানমন্ত্রীকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৪, ১৯:৩৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৯:৫৮

দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ক্লাউস শোয়াব। এসময় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

শুভেচ্ছা বার্তায় অধ্যাপক ক্লাউস শোয়াব বলেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে আপনার দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে আমার অভিনন্দন গ্রহণ করুন। নতুন মেয়াদে আপনার ও আপনার সহকর্মীদের সাফল্য কামনা করছি।’

প্রধানমন্ত্রীকে ৫৪তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদানের আমন্ত্রণও জানিয়েছেন অধ্যাপক শোয়াব। আগামী ১৫ থেকে ১৯ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোস-ক্লিস্টার্সে এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে শোয়াব বলেন, ‘আপনার নেতৃত্ব বাংলাদশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে। আমার দৃঢ় বিশ্বাস, আপনার নেতৃত্বেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ তার অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগিয়ে একটি উন্নত দেশে পরিণত হবে।’

বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশের পূর্ণ প্রবৃদ্ধির সম্ভাবনা অর্জনে সহায়তা করার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আপনার ও আপনার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সবসময় উন্মুখ।’

শুভেচ্ছা বার্তায় ৫৪তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে শোয়েব বলেন, ‘এই প্রচেষ্টায় আপনার উপস্থিতির জন্য আমরা উন্মুখ হয়ে আছি এবং আশা করি আপনাকে দাভোসে স্বাগত জানাতে পারবো।’

বরাবরের মতো এই ফোরেম বিশ্বের ১০০টিরও বেশি দেশের নেতা, বড় বড় সব আন্তর্জাতিক সংস্থা, এক হাজার গুরুত্বপূর্ণ বৈশ্বিক কোম্পানি, বিশ্বের প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম যোগ দেবে।

/এএকে/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী