এবার পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪০

পাকিস্তানে হামলা চালিয়েছে ইরান। এতে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। ইরান বলেছে, তারা জইশ আল-আদলের সাথে যুক্ত দুটি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পাকিস্তান এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এ কাজকে বেআইনি কাজ বলে উল্লেখ করেছে। ইরাক ও সিরিয়ার পর পাকিস্তান তৃতীয় দেশ হিসেবে ইরানি হামলার শিকার হলো।

পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রায় নজিরবিহীন। মঙ্গলবারের হামলা দুই দেশের সীমান্তবর্তী বেলুচিস্তানের বিশাল দক্ষিণ-পশ্চিম প্রদেশের একটি গ্রামে আঘাত হানে।

রয়টার্স বলছে, জইশ আল আদল নামের এই জঙ্গি গোষ্ঠীটি এর আগে পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান কর্তৃক তার আকাশসীমার অপ্রীতিকর লঙ্ঘনের তীব্র নিন্দা করেছে।পাকিস্তান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটি প্রতিবাদ জানিয়ে বলছে, পাকিস্তানের সার্বভৌমত্বের এই নির্মম লঙ্ঘন এবং এর পরিণতির দায় ইরানের উপরই বর্তাবে।

৭ অক্টোবর ইসরায়েল এবং ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে গাজা উপত্যকায় সংঘাত শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র উত্তেজনার মধ্যে ইরানি হামলার এ ঘটনা ঘটল।

ইরান ঘোষণা করেছে  তারা বৃহত্তর সংঘাতে জড়াতে চায় না, কিন্তু তার তথাকথিত  দলগুলো ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য ইসরায়েল ও তার মিত্রদের ওপর হামলা চালিয়ে আসছে।

এ সময় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি বলেন, দায়ী গোষ্ঠী পাকিস্তান থেকে দেশে প্রবেশ করেছে। ইরানের সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তথ্যমন্ত্রী জান আচাকজাই হামলার বিষয়টি  অস্বীকার করেছেন।

মার্কিন গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, জাইশ আল-আদল হলো সবচেয়ে সক্রিয় এবং প্রভাবশালী  জঙ্গি গোষ্ঠী যা সিস্তান-বেলুচেস্তানে সক্রিয়ভাবে কাজ করছে।

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম