যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ক্রুকে মাতাল যাত্রীর কামড়, উড়োজাহাজ ফিরলো জাপানে

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৪, ২১:০০আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ২১:০০

যুক্তরাষ্ট্রগামী এএনএ উড়োজাহাজের একটি ফ্লাইটে এক ক্রুকে কামড় দিলো এক মাতাল যাত্রীফলে, ১৫৯ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি জাপানে ফিরতে বাধ্য হয়বুধবার (১৭ জানুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে

এয়ারলাইন্সের এক মুখপাত্র এএফপিকে বলেছেন, ৫৫ বছর বয়সী আমেরিকান এক ব্যক্তি কথিতভাবে এক ক্যাবিনেট অ্যাটেনডেন্টের হাত কামড়ে দিয়েছেন। এতে হাতে সামান্য আঘাত পেয়েছেন ওই ক্রু। এ ঘটনার সময় ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন বলে জানানো হয়।

জাপানি মিডিয়া জানিয়েছে,  পুলিশকে ওই ব্যক্তি জানিয়েছেন, ফ্লাইটে ঘুমের বড়ি খাওয়ার ফলে তখন ঠিক কী হয়েছিল সেসবের কিছুই মনে নেই তার।

জাপানি বিমান সংস্থাটি ওই যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে।

সম্প্রতি বিভিন্ন ঘটনার জেরে জাপানে উড়োজাহাজ চলাচল প্রভাবিত হচ্ছে। এরমধ্যে সর্বশেষ ঘটনা এটি এবং এএনএ উড়োজাহাজে দ্বিতীয় ঘটনা।

এর আগে শনিবার, জাপানের একটি অভ্যন্তরীণ এএনএ উড়োজাহাজের ককপিটের জানালায় একটি ফাটল দেখা গেলে ফ্লাইটটি বাতিল কর হয়।

/এএকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ