ইরান থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে আনছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৪, ২২:৪৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৮

আকাশসীমা লঙ্ঘনের কারণে প্রতিবেশী দেশ ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বুধবার (১৭ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। পাকিস্তানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার জেরে দুই মুসলিম দেশের মধ্যে নজিরবিহীন উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নিলো ইসলামাবাদ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার পাকিস্তান বলেছে, আকাশসীমা লঙ্ঘনের ফলে দুই শিশু নিহত হয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

পাকিস্তান এই লঙ্ঘনের প্রকৃতি বা নির্দিষ্ট স্থানের কথা নিশ্চিত করেনি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্রের দেওয়া বিবৃতিতে দুই শিশু নিহতের কথা উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, এই লঙ্ঘন পাকিস্তানের সার্বভৌমত্বের অপ্রীতিকর ও স্পষ্ট লঙ্ঘন এবং এটি অগ্রহণযোগ্য। এই বেআইনি কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের।

ইরাক ও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর পাকিস্তানে এই হামলা চালালো ইরান। জইশ আল আদল এর আগে পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্তবর্তী অঞ্চলের ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে।

ইরাকে হামলার পর বাগদাদও নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে পাকিস্তানে ফিরতে দেওয়া হবে না। তিনি এখন নিজ দেশ ভ্রমণে রয়েছেন। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম